দলীয় সংগীত

তারানায়ে ছাত্রসেনা

ছাত্রসেনা জিন্দাবাদ, ছাত্রসেনা জিন্দাবাদ
জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ
নবীজির শানের পতাকাবাহী
নিবেদিত প্রাণ এই বীর সিপাহী
নবীপ্রেম সিন্দুতে অবগাহী (২)
মিটাই মনের সাধ ॥ ঐ

রাসুল এবং তাঁর সাহাবীগণ
করেছেন যে পথে সঠিক গমন
আমরা যে তাই করি অনুসরণ
চাই না আর মতবাদ॥ ঐ

নতুন যুগের মোরা নব সেনানী
শুনাই সুপ্ত কানে হকের বাণী
ঈমানের মরা গাঙে জোয়ার আনি (২)
দানি জীবনের স্বাদ ॥ ঐ

যুগের ফারুক মোরা মোরা হায়দার
মোরা যে খালিদ-মুসা, তারিক-আজগর
রচিব বাতিলের জিন্দা কবর (২)
আমরণ করবো জিহাদ ॥ ঐ

রাসুলের সৈনিক আমরা সবাই
গাউসে পাকের মোরা গুণগান গাই
শরীয়ত-মারফত দু’টাই চাই (২)
করতে ঈমান আবাদ ॥ ঐ

দুনিয়াতে আমাদের চাওয়া পাওয়ার
কেবল মুহাব্বত হাবিবে খোদার (দঃ)
তাঁহার গোলাম মোরা আশিক তাঁহার (২)
কণ্ঠে আল্লাহ্ আহাদ ॥ ঐ

নির্ভীক মুজাহিদ এই কাফেলা
মুখে-মুখে গাই সদা সল্লে­আলা
হরদম দুর্দম এদের চলা (২)
কাঁধে মিলায়ে কাঁধ ॥ ঐ

বিকৃত করেছে হাদিস-কোরআন
করেছে কলংকিত রাসুলের শান
বাঁচাও-বাঁচাও নিজ আকিদা ঈমান (২)
শুধু এই ফরিয়াদ ॥ ঐ

শানে রিসালাত আর বেলায়াত
নবী প্রেমিকদের আবে হায়াত
হরদম হানে যারা সেথায় আঘাত
ভাঙব সেই বুনিয়াদ ॥ ঐ

দিতে পারে নিজ খুন প্রেমে নবীর
পৃথিবীতে তার সম নাই কোন বীর
সেইজন ধন্য উচ্চ সে শির (২)
যাছি শহীদি স্বাদ ॥ ঐ

দেখ আ’লা হযরত জেগেছে আবার
ঐ শেরে বাংলা ছাড়ে হুংকার
হাঁকে হায়দারী হাঁক হাজার-হাজার
আল্লাহর অলী আওতাদ ॥ ঐ

চেয়ে আছি পথ পানে হাদি-মাহদীর
আসিবে বার্তা নিয়ে চির-শান্তির
মুছে দেবে হাহাকার এই ধরণীর (২)
যতই আর্তনাদ ॥ ঐ

Leave a Reply